শিরোনাম
বরিশাল বাবুগঞ্জ উপজেলায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) বি আর ২৩ ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়ন এর রাকুদিয়া গ্রামে ইউএসএআইডি-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রাকুদিয়া গ্রামের আলতাফ হোসেন’র জমিতে উৎপাদিত বি আর ২৩ ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৪০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সৈয়দা ফারহিন তামান্না , এসএএও মো. সৈয়দা রুমানা আফরোজ, ডিসট্রিক ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ শফিউল ইসলাম, সভাপতিত্ব করেন এ কে এম শহিদুল হক।
মাঠ দিবসে বক্তারা বলেন, প্রযুক্তিগত পরামর্শে আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। কৃষক এবং কৃষি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণাঞ্চলের শস্য ভান্ডারের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে ইনশাআল্লাহ।