শিরোনাম

বাবুগঞ্জে তিন ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জ উপজেলার তিনি ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৯ জুলাই বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর , চাঁদপাশা,মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার উক্ত তিনটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি পূর্বে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২৩ ডিসেম্বর কেন্দ্রের নির্দেশনা আসে যে ২৫ নভেম্বর এর পরবর্তী যে সকল কমিটির করা হয়েছে তা স্থাপিত করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় টিম ওই সময়ের মধ্যে করা কমিটি নতুন করে যদি কোন ত্যাগী নেতাকর্মী বাদ পড়ে থাকে তাহলে তাদেরকে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করেন ।
সেই আলোকে বাবুগঞ্জ উপজেলা বিএনপি কেদারপুর ,চাঁদপাশা এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করেন।

উক্ত ইউনিয়ন গুলোতে যে সকল কমিটি করা হয়েছিল ,তাতে যদি কোন ত্যাগী নেতা কর্মী বাদ পড়ে থাকেন তাহলে তাদের সমন্বয় করে তিন দিনের মধ্যে সকল পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠনের অনুরোধক্রমে নির্দেশনা দিয়েছেন ,বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ।