শিরোনাম

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বাবুগঞ্জে স্মরণ সভা ও আর্থিক সহায়তা প্রদান

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বরিশালের বাবুগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং শিশু বিষয় কর্মকর্তা ইসমাইল এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার, ইসলামী আন্দোলনের মাওলানা শেখ মোঃ মাহবুব হোসেন, গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার আহবায়ক রানা আহম্মেদ,কৃষি কলেজের সমন্বয়ক তানভীর ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম প্রমূখ। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ তার বক্তব্যে উপজেলা প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বজন, আহত ব্যাক্তি ও সকলের পরিবারের পাশে থাকার কথা জানান। নতুন উপজেলা গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ,শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।