শিরোনাম

যুবদল নেতা বাচ্চুর কন্যা আফরিন এসএসসিতে অসাধারণ সাফল্য, হতে চান ম্যাজিস্ট্রেট

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন বাচ্চুর কন্যা মোসাম্মৎ আফরিন।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে সে জিপিএ-৫ অর্জন করেছে। শুধু তাই নয়, মেধা তালিকায়ও স্থান করে নিয়েছে মেধাবী এই ছাত্রী। আফরিন বরিশাল সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

আফরিন জানান, ভবিষ্যতে সে একজন ম্যাজিস্ট্রেট হয়ে দেশের ও মানুষের সেবা করতে চায়। তার এই সাফল্যের পেছনে শিক্ষক, মা-বাবার দোয়া ও নিজের পরিশ্রমকেই মূল শক্তি হিসেবে উল্লেখ করেছে সে।

তার বাবা আসলাম হোসেন বাচ্চু বলেন, ” সাফল্যে আমি অত্যন্ত গর্বিত। আশা করি, সে ভবিষ্যতে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আফরিনের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “আফরিন আমাদের গর্ব। তার এ অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।”