শিরোনাম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো। আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।