শিরোনাম

কামরাঙ্গার বিছা পােকা দমন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০ ৬:১৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

কামরাঙ্গার বিছা পােকা দমন

আমাদের পেইজে অনেকেই ইনবক্সে বিভিন্ন ফলের সমস্যা নিয়ে জানতে চান তাই আজকে আলোচনা করবো কামরাঙ্গার বিছা পােকা দমন পদ্ধতি নিয়ে।সবাই মনোযোগ দিয়ে পড়ুন আর শেয়ার করে দিন অন্য কৃষি উদ্যোক্তাদের সাথে।

কামরাঙ্গা চাষে প্রধান অন্তরায়গুলোর একটি হচ্ছে বিছা পোকা। একে দমন না করলে কামরাঙ্গার সফল চাষাবাদ সম্ভব না। কামরাঙ্গার বিছা পোকা দমন পদ্ধতি নিয়ে তাই আজ আমরা আলোচনা করব।

এরা গাছের নতুন পাতা খেয়ে ক্ষতি সাধন করে কখনও কখনও ফলেও আক্রমণ করে।

প্রভাবঃ
বিছা পোকা কামরাঙ্গা গাছের নতুন পাতা খেয়ে ক্ষতি সাধন করে। কখনও কখনও এরা ফলেও আক্রমণ করে। নষ্ট হয়ে যাওয়া ফল বিক্রয়ের অযোগ্য হয়ে পড়ে।

প্রতিকারের উপায়ঃ

. পাতায় ডিমের গাদা দেখলে তা তুলে ধ্বংস করতে হবে।
. ডিম আথবা আক্রমণের প্রথম অবস্থায় কীড়াগুলাে যখন পাতায় দলবদ্ধ অবস্থায় থাকে তখন পােকা সমেত পাতাটি তুলে পায়ে মাড়িয়ে বা গর্তে চাপা দিয়ে মারতে হবে।
. ডায়াজিনন বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন রাইসন ৬০ ইসি বা রিপকর্ড ১০ ইসি বা সিমবুশ ১০ ইসি প্রতি লিটার পানির সাথে ০.৫ মিঃ লিঃ বা প্রতি ১২ লিটার পানির সাথে ৬ মিঃ লিঃ ঔষধ মিশিয়ে ব্যবহার করতে হবে।

পরবর্তীতে যা যা করবেন না:
১. বাগান কখনো অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন:
১.ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বােটা, রােগ বা পােকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
২. পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরাে গাছ ভালভাবে স্প্রে করুন।
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।

কামরাঙ্গার বিছা পোকা দমনে উপরোক্ত পদ্ধতিগুলো মেনে চললেই গাছকে পোকামুক্ত রাখা সম্ভব।

আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।