শিরোনাম

বরিশাল বাবুগঞ্জ উপজেলায় সফল মৎস্য চাষীর পুরস্কার পেলেন নেকবারআলী

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়  মৎস্য চাষি হিসাবে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন নেকবার আলী হওলাদার । তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্র কাঠি গ্রামের  শাহজাহান হাওলাদারের ছেলে। নেকবার আলী হওলাদার দীর্ঘ ৩০ মৎস্য ব্যবসায়ীর পাশাপাশি জাতীয়তাবাদি দল বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে রহমতপুর ইউনিয়ন এর ৫ ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ।

এছাড়াও নেকবার আলী হাওলাদার বাবুগঞ্জের পাশা পাসি  গুঠিয়া ইউনিয়নের চাংঙ্গুরিয়া গ্রামে প্রায় ৮ টি পুকুরে মাচ চাস করে আসছেন।
১৮ আগষ্ট সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এ সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ  করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ. এফ. এম. নাজমুস সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার মো ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে স্থানীয় জনাব জাকির হোসেন ফকির সহযোগিতা ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন।