শিরোনাম

দেহেরগতিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী রনি খানের

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ২১, ২০২১ ১২:২০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়ন বাসীর জীবন মান উন্নয়ন ও আধুনিক পরিচ্ছন্ন ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রকিবুল হাসান রনি খান।
বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের জনগনের অধিকার রক্ষায় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে নির্বাচিত হতে চান রনি খান।
যিনি জনপ্রিয় না হয়েও দিনদিন জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি কাজ করে চলেছেন জন মানুষের কল্যাণে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি স্বপ্ন দেখেছেন একটি সুন্দর আধুনিক ইউনিয়ন গড়ার। এলাকায় ঘুরে দেখলে বোঝা যায় তিনি মানুষের কতটা নিকটে।
এলাকাবাসী জানান, এলাকা উন্নয়নে অনেক কাজ করে চলেছেন তিনি প্রতিনিয়ত। এলাকার মানুষের বিপদে ছুটে যান সবার আগে ।তাই জনগণের ইচ্ছে সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি  হবেন দেহেরগতি ইউনিয়নের কান্ডারী ।
৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রকিবুল হাসান খান ( রনি) বলেন, জননেতা রাশেদ খান মেনন দেহেরগতির সন্তান , তার জন্ম এ-ই মাটিতেই, তার হাতের ছোয়া সবখানে। তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে তার জন্ম স্থানের উন্নয়ন মুলক কাজ ও জনগনের সেবা করার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনিত করেছেন। আমি তার প্রতিনিধি হিসেবে জনগণের কাছে যাচ্ছি। আমি নির্বাচিত হলে সরকারী সম্পদের শতভাগ সুষম বন্টন, পরিকল্পিত রাস্তা, ব্রীজ ও কালভার্ট নির্মাণ, শতভাগ ভিক্ষুক মুক্তকরন,শতভাগ বাল্য বিবাহ রোধ,মাদক র্নিমূল, স্যানিটেশন ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা হবে।
তিনি আরো বলেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী, সাংসদ রাশেদ খান মেনন এর আদর্শকে ধারণ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে ইনশাআল্লাাহ ।