শিরোনাম

ভারতে জ্বালানি তেলের দাম বাড়লো মাত্র ৩ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে বাড়িয়েছে তেল সংস্থাগুলো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ভরত।

শুক্রবার (১৫ মে) থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধির ফলে দেশের প্রধান মেট্রো শহরগুলোতে জ্বালানির দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি দিল্লি-এনসিআর এবং মুম্বাইয়ে সিএনজি-র দামও কেজিতে ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

মেট্রো শহরগুলোতে নতুন হার: মূল্যবৃদ্ধির পর দিল্লির বাজারে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭.৭৭ টাকা এবং ৯০.৬৭ টাকা। তবে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের মতো শহরগুলোতে পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে:

কলকাতা: পেট্রোল ১০৮.৭৪ টাকা (বৃদ্ধি ৩.২৯ টাকা), ডিজেল ৯৫.১৩ টাকা।

মুম্বাই: পেট্রোল ১০৬.৬৮ টাকা (বৃদ্ধি ৩.১৪ টাকা), ডিজেল ৯৩.১৪ টাকা।

চেন্নাই: পেট্রোল ১০৩.৬৭ টাকা (বৃদ্ধি ২.৮৩ টাকা), ডিজেল ৯৫.২৫ টাকা।

২০২২ সালের এপ্রিল থেকে ভারতে জ্বালানির দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে ইরান সংকট ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ১১৪ ডলারে ঠেকেছে।

তেলমন্ত্রী হারদীপ সিং পুরি জানিয়েছেন, প্রতিদিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো প্রায় ১,০০০ কোটি টাকা লোকসান গুণছে। যদি এই দাম বাড়ানো না হতো, তবে এক প্রান্তিকে লোকসানের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত।

ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রাও ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘমেয়াদী সংকটের কারণে এই বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপানো সময়ের ব্যাপার মাত্র।