শিরোনাম

জনগনের সেবক হতে চান সাবেক চেয়ারম্যান কামাল হোসেন

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২২ ৩:১৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
শাহাদাত হোসেন মুন্না: <কাজীরাবাদ,বেতাগী>  বরগুনার বেতাগীতে  ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আলতাফ হোসেনের ভাতিজা সাবেক সফল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।সৎ, যোগ্য, শিক্ষিত সাবেক সফল এই চেয়ারম্যান এবার মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।পুনরায় নির্বাচিত হতে দিনরাত ছুটে চলেছেন ভোটারদের দ্বারেদ্বারে।দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ,সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। পেয়েছেন জনগণের ভালোবাসা, হয়েছেন আস্হার প্রতীক। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান এ এলাকার জনগণ।করোনা কালিন সময়ে নিজের টাকায় গরীব দুঃখী মানুষকে সাহায্যে করেছেন।তার পরিবারে ১১ জন ডাক্তার আছে। যারা দেশে বিদেশে সফলতার সাথে ডাক্তারি করে মানুষের সেবা করছেন।যারা এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন এলাকার মানুষকে।
এলাকাবাসী জানান, মোঃ কামাল হোসেন একজন সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তি। তার মাঝে কোনো অহংকার কিংবা লোভ নেই। তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। তাছাড়াও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে-আপদে সবসময় ছুটে যান।
মোঃ কামাল হোসেন বলেন ,” ইউনিয়নের জনগণ যেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এজন্য তাদের কাছে আমি ভোট প্রার্থনা করছি।আপনাদের দোয়ায় ভোটে জয়লাভ করলে এলাকার সার্বিক উন্নয়নে আবারও আত্মনিয়োগ করবো।ইতোপূর্বে আপনাদের দোয়ায় আমি বরগুনার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের খাজনা মওকুফ করেছি। আমার পরিবার মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে কাজ করে গেছে।আপনাদের কাছে আমি আবারো ভোট প্রার্থনা করছি।
তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে প্রথমে এই ইউনিয়নের সকল রাস্তা-ঘাট ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। এছাড়া বাল্যবিবাহ রোধ, নারীদের স্বাস্থ্য সেবার প্রতি গুরুত্ব দেওয়াসহ জনগণের মাঝে সুষম বন্টন করার মাধ্যমে এই ইউনিয়নকে আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবো ইনশাআল্লাহ।’
 তিনি আরো বলেন,সচেতন নাগরিকগণ যদি আমাকে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে ওয়ার্ড এলাকার জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক, দু:স্থ ও অসহায় বিধবা, এতিম, গরীব প্রতিবন্ধী প্রভৃতি ব্যক্তি গনের তালিকা প্রনয়নের ব্যবস্হা করবো।ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ইত্যাদি উন্নয়নের জন্য ওয়ার্ড সভার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রনয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি ও আর্থিক বিষয়াদি পর্যালোচনার দায়িত্ব পালন ও সংরক্ষনের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করবো ইনশাআল্লাহ। ”
প্রসঙ্গত, উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন রোজ বুধবার ২০২২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হইবে