শিরোনাম

বাবুগঞ্জে জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী সজলের প্রচারণা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০ ৯:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ঘোষণা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি এখনো ৪ মাস থাকলেও আগেভাগেই মাঠে নেমেছেন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি কাজী মেজবাহ উদ্দিন সজল। তিনি জাপা সমর্থিত প্রার্থী হিসেবে ইতিমধ্যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, ভালোবাসা ও সমর্থন কুড়ানোর চেষ্টায় সময় পার করছেন।

সোমবার বিকেলে তাকে আমতলা, বাহেরচর বাজারে, চরসাধুকাঠি, রাহুত কাঠি বাজারের ব্যবসায়ীদের খোঁজ-খবর নিতে দেখা গেছে।

এসময় তার সাথে ছিলেন দেহেরগতি ইউনিয়ন জাতীয়পার্টি নেতা মো. সবুজ খান, মো. আল- আমিন হাওলাদার নয়ন, মিজানুর রহমান মজনু, আলমগীর ঘরামী,শাহিন মোল্লা, আঃ ছালাম ও মো. কাঞ্চন হাওলাদার সহ জাতীয় পার্টির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কাজী মেজবাহ উদ্দিন সজল এ সময় সাংবাদিকদের বলেন, আমার রাজনৈতিক অভিভাবক বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু ভাইয়ের নির্দেশনায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছি।