শিরোনাম

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধে ১ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুনু
হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ কৃষককে তার ফুফাতো ভাই মো. মেনাজ ফকির ও তার
লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা ঘটেছে উপজেলার পুর্ব সোনাখালী গ্রামে মঙ্গলবার দুপুরে। পুলিশ নিহত শুনু
মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। বৃদ্ধ সোনা মিয়া (৭০)কে দিবালোকে
পিটিয়ে হত্যার ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের শুনু মিয়া হাওলাদারের সাথে তার
ফুফুাতো ভাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়ীয়া গ্রামের মেনাজ
ফকিরের সাথে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ১২
টার দিকে ওই জমিতে মেনাজ ফকির তার লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শুরু
করেন।
খবর পেয়ে শুনু মিয়া হাওলাদার তাদের জমি চাষাবাদে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয় ফুফাতো
ভাই মেনাজ হাওলাদার। তখন মেনাজ ফকির ও তার সাথের লোকজন শুনু মিয়া হাওলাদারকে মারধর
করেন । ঘাতক মেনাজ ফকির ও তার লোকজন শুনু মিয়াকে পিটিয়ে হত্যা করে বীর দর্পে
লোকজন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, নিহত শুনু মিয়া
হাওলাদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে।