শিরোনাম
দেশের দুই অঞ্চল ও পাঁচ বিভাগে আজ কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ শুক্রবার (১৬এপ্রিল) সকাল৯টায়পরবর্তী২৪ঘণ্টারপূর্বাভাসেএতথ্যজানিয়েছেআবহাওয়াঅধিদপ্তর।
পূর্বাভাসেবলাহয়েছে, যশোরওকুষ্টিয়াঅঞ্চলসহঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রামওসিলেটবিভাগেরদু-একজায়গায়অস্থায়ীভাবেদমকা ও ঝড়োহাওয়াসহবৃষ্টি ও বজ্রবৃষ্টিহতেপারে।সেইসঙ্গেকোথাওকোথাওবিক্ষিপ্তভাবেশিলাবৃষ্টিহতেপারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী ও মৌলভীবাজার অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।