শিরোনাম

আমতলীতে শ্রমিক ও জনসাধারনের মাঝে মাস্ক বিতরন

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

নিজে বাচুঁন পরিবারকে বাঁচান দেশের মানুষকে রক্ষা করুন এই
শ্লোগান সামনে রেখে সরকারের ১৮ দফা স্বাস্থ্য নির্দেশিকা বাস্তবায়নের আহবান জানিয়ে বরগুনার
আমতলীতে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক
ইউনিয়নের উদ্যোগে সোমবার সকাল ১১ টা থেকে উপজেলা শহরের বিভিন্ন বাজার ও স্পটে জেলা
যান্ত্রিকযান ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. জহিরুল
ইসলাম খোকন মৃধার নেতৃত্বে আমতলীর শখারিয়া বাজার মহিষকাটা বাজার, তালুকদারহাটসহ পৌরশহরের
বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনের শ্রমিক ও জনসাধারনের মাঝে ৩ হাজার মাস্ক বিতরন করেন।
এসময় তার সাথে ছিলেন মাহেন্দ্রা মালিক সমিতির সেক্রেটারী মো. আরিফুল ইসলাম জামাল , মহেন্দ্রা
মালিক সমিতির সহ সভাপতি মো. আলা উদ্দিন, বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি -হুইলার শ্রমিক ইউনিয়নের
সাধারন সম্পাদক মো. করিমুল হাসানসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।