শিরোনাম
বরগুনার আমতলী পৌরসভায় প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে
মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল
বিতরন করা হয়েছে। আমতলী পৌরসভার হলরুমে সকাল ১১ টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫০ জন জেলেকে
৪০ কেজি করে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আমতলী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন , মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার,প্যানেল
মেয়র মো. হাবিবুর রহমান. ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সহ অন্যান্য
কাউন্সিলর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।