শিরোনাম

আমতলীতে ইটভাটা শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরগুনার আমতলী উপজেলার চাওড়া
ইউনিয়নের ঘটখালী গ্রামে তালুকদার ব্রিকস এর শ্রমিকদের মাঝে
গতকাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তালুকদার ব্রিকস
স্বত্বাধিকারী সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম তালুকদারের
ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানের ১৫০ জন শ্রমিক পরিবারের জন্য (১৫
দিনের) খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এ ব্যাপারে সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম তালুকদার
মুঠোফোনে বলেন শ্রমিকরা ৬ মাস আমার ব্রিকসে থেকে আজ
কাজ শেষে তারা পরিবারবর্গ নিয়ে নিজ নিজ বাড়ি চলে যাচ্ছেন। তারা
এখন কর্মহীন, তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পরিবারের জন্য ১৫
দিনের খাদ্য সহায়তা দিয়েছি এভাবে আমি প্রতিবছরই দিয়ে থাকি।