শিরোনাম

দেহেরগতি চেয়ারম্যান প্রার্থী রনি খানের গণসংযোগে ব্যাপক সাড়া

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ২২, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

আসন্ন ইউপি নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের হাতুড়ি মার্কার প্রার্থী রনি খান ব্যাপক গণসংযোগ করে সময় পার করছেন। এ সময় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে  দোয়া ও সমর্থন চাচ্ছেন। আজ ৮ নং ওয়ার্ডে তার সাথে সমর্থন দেন সকল শ্রেনী পেশার মানুষ।

সাবেক মরহুম চেয়ারম্যান আতিউর রহমান খান বাদল এর শ্যালক রনি খান দলমত নির্বিশেষে  ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের কাছে জনপ্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত।

এসময় তিনি নির্বাচিত হলে জননেতা রাশেদ খান মেননের আশীর্বাদ ও সকলের সহযোগীয় দেহেরগতি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করার আশ্বাস প্রদান করেন।