শিরোনাম

আমতলী এক নারীকে কুপিয়ে আহত

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে
পূর্ব বিরোধকে কে কেন্দ্র করে আকলিমা বেগম(৩৫)কে মারধোর ও কুপিয়ে আহত করার
অভিযোগ পাওয়া গেছে । আহত নারী আকলিমা বেগম (৩৫) আমতলী হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নারীর স্বামী মো. আলতাফ হোসেন (৫০) বাদী হয়ে
৪ জনের নামে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আমতলী থানায় দায়ের কৃত লিখিত অভিযোগে জানা যায়, ১২ জানুয়ারী দুপুরে উপজেলার ৪
নং হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী পাশ্ববর্তী একটি
কাজে সামসু চৌকিদারের বাড়ীতে গেলে পূর্ব শত্রæতার জের ধরিয়া প্রথমে অকথ্য ভাষায়
গালমন্দ করতে থাকেন এসময় আকলিমা প্রতিবাদ করলে সামসু চৌকিদার বাড়ীর মাজেদা
বেগম (৪০) অরুনা বেগম (২৪) মতলেব চৌকিদার (৬০) হানিফ চৌকিদার (২৫) তাকে বেদম
মারধোর করেন। মারধোরের এক পর্যায়ে দেশিয় অ¯্র দা দ্বারা কুপিয়ে আকলিমা বেগমকে আহত
করে।
এ ঘটনায় আহতর স্বামী আলতাফ হোসেন বাদী হয়ে মাজেদা বেগম (৪০) অরুনা বেগম (২৪)
মতলেব চৌকিদার (৬০) হানিফ চৌকিদার (২৫) এর বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ
দিয়েছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার অভিযোগ পাওয়ার কথা স্বিকার করে বলেন,
তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।