শিরোনাম
বরগুনার আমতলীর পায়রা নদীতে অবৈধ জাল বন্দে বিশেষ কম্বিং
অপারেশন চালিয়ে ২ টি বেহুন্দি ১টি অন্যান্য জালসহ ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে
পুড়িয়ে বিনস্ট করে দিয়েছেন আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর । এ সময়
জব্দকৃত ৫কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করেন এবং নিলামকৃত ১৬০০
টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের
নেতৃত্বে শনিবার দুপুরে আমতলীর পায়রা নদীতে কম্বিং অপারেশনে চালিয়ে ২ টি বেহুন্দি
১টি অন্যান্য জালসহ ৭ হাজার মিটার কারেন্ট জাল ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় বলে
মুঠোফোনে জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার ।