শিরোনাম

বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ১, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ঢাকা-১৮ সংসদীয় আসনের আসন্ন উপ-নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার বিকাল ৩টায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠিটি রোববার সকাল ১১টায় ডিএমপি কমিশনার কার্যালয়ে পৌঁছে দিয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সন এর মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার।

প্রতিনিধি দলে থাকছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি দলীয় পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।