শিরোনাম

আমতলীতে পৌরসভার ৪৬০ জন পেল শীত নিবারনের কম্বল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

অ্যাড মো. রেজাউল করিম:

বরগুনার আমতলী পৌরসভার ৪৬০ জন অসহায়, দুস্থঃ, গরীব ও সহায় সম্বলহীন
মানুষ পেল সরকারের দেয়া শীত নিবারনের জন্য কম্বল। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র
মোঃ মতিয়ার রহমান। এ সময় তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬০ জন অসহায়, দুস্থঃ, গরীব ও সহায়
সম্বলহীন মানুষের মাঝে শীত নিবারনের জন্য কম্বল তুলে দেন। এসময় প্যানেল মেয়র কাউন্সিলর হাবিবুর
রহমান মীর, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মাকসুদা, লিপি
বিশ্বাস, সিনিয়র সাংবাদিক খান মতিয়ার রহমান, হারুন অর রশিদ, মোস্তফা কবির উপস্থিত ছিলেন।
মেয়র মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌরসভার ৪৬০ জন অসহায়, দুস্থঃ, গরীব ও
সহায় সম্বলহীন পুরুষ ও মহিলাদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।