শিরোনাম
আমতলী (বরগুনা) প্রতিনিধি: গত ৭ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া দুই ভাই
কিশোর চন্দ্র বাইন (১৮) ও তার চাচাত ভাই আকাশ চন্দ্র বাইন (১৪)। এতে উভয় পরিবার ও
স্বজনদের মাঝে উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় বরগুনার আমতলী থানায় একটি সাধারণ
ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা
গ্রামের কাঁলাচান বাইনের পুত্র কলেজ পড়–য়া কিশোর চন্দ্র বাইন ও ননী গোপাল বাইনের
পুত্র স্কুল পড়–য়া আকাশ চন্দ্র বাইন চলতি মাসের ২৬ ডিসেম্বর বিকেলে বাড়ী থেকে বের
হয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে স্বজনরা তাদের বন্ধু-বান্ধব,
আত্মীয়-স্বজনের বাড়ীসহ সাম্ভাব্য সকল জায়গায় খুজে তাদের কোন সন্ধান পায়নি।
এতে উভয় পরিবারের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বেড়ে গেছে।
এ ঘটনায় গত সোমবার (২৮ ডিসেম্বর) নিখোঁজ কিশোর বাইনের বাবা কাঁলাচান
বাইন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ কিশোর চন্দ্র বাইন ধানখালী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণী ও ভাই আকাশ
পশ্চিম চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে।
নিখোঁজ আকাশের বাবা ননী গোপাল বাইন মুঠোফোনে জানান, গত ৬ দিনেও সন্ধান
মেলেনি নিখোঁজ হওয়া দুই ভাইয়ের। নিখোঁজের পর থেকে পুত্র কিশোরের ব্যবহৃত
মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এতে আমাদের উভয় পরিবারের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বিরাজ
করছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, নিখোঁজ
দুই ভাইকে খুজে বের করার জন্য দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত
তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।