শিরোনাম
পটুয়াখালীর বাউফলে খাল থেকে রিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ঘুচরাকাঠি গ্রামের একটি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রিনা ওই গ্রামের আল আমিনের স্ত্রী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।