শিরোনাম

বাবুগঞ্জে ছাত্রলীগ সভাপতি নাহিয়ান খান জয়ের জন্মদিন পালিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জে কেক কেটে ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি অাল নাহিয়ান খান জয়ের জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মানিককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ছাত্রলীগের ব্যানারে কেক কেটে স্লোগানে স্লোগানে জন্মদিন উদযাপন করা হয়। এর আগে মানিক কাঠী জামে মসজিদে নাহিয়ান খান জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মশিউর রহমান মানব, সহিদুল ইসলাম, শফিকুর রহমান সৌরভ, মাইনুল ইসলাম বাবু, আবিদ আল সাকিব, মোঃ নাঈম হোসেন, মাহমুদ, শহিদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, যুয়েল রানা প্রমুখ।

এছাড়া ছাত্রলীগ নেতা আবিদ আল সাকিবের উদ্যোগে বাহেরচরের বিভিন্ন মসজিদে ও শফিকুল ইসলাম সিফাতের নেতৃত্বে মাধবপাশার বিভিন্ন মসজিদে দোয়া- মোনাজাত করা হয়।