শিরোনাম

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির নানা উপকরণ—পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শন করা হয়। বাঙালিয়ানার পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গান পরিবেশন করেন।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পশ্চিমা সংস্কৃতির প্রভাব কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ইমান-আকিদা লুণ্ঠিত হয়, ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়—এমন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়।