শিরোনাম

বরিশালের বাবুগঞ্জে এস.এস.সি ২০০৩ ব্যাচের পূনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জে এস.এস.সি ২০০৩ ব্যাচের পূনর্মিলনী ও মিলনমেলা ২০০৫ অনুষ্ঠিত হয়েছে । পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন ৩রা এপ্রিল’২৫ বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয় ।

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দ আরও রঙিন করতে আর বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে এবং পুরনো স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তুলতে এই পূনর্মিলনী ও মিলনমেলার উদ্যোগ ও আয়োজন বলে মন্তব্য করেছেন অত্র অনুষ্ঠান ও প্ল্যাটফর্মের আহবায়ক ইঞ্জিনিয়ার মো: তৌহিদুল ইসলাম ।

 

দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের একত্রিত হয়ে সুখ-দুঃখের গল্পে হারিয়ে যাওয়ার সূযোগ হয়েছিল । স্কুল জীবনের দূরন্তপনার স্মৃতি রোমান্থন, ফুটবল খেলা, দড়ি টানাটানি, গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও বিভিন্ন মজার মজার ইভেন্ট অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে ।

এছাড়াও হাসি-ঠাট্রা, গল্প-গুজব আর প্রানখোলা আড্ডায় বন্ধুরা যেন হারিয়ে গিয়েছিল স্কুল জীবনের দিনগুলোতে  । একে অপরকে নতুন করে চিনতে পারা, পুরনো বন্ধুদের সঙ্গে নতুন অভিজ্ঞতা ভাগ ইত্যাদিতে অনুষ্ঠানের পুুরো সময়টাতে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করেছে ।

ঈদ পূনর্মিলনী উপলক্ষে বিশেষ কেক কাটা এবং বন্ধুদের সম্মাননা প্রদান, স্মৃতি অম্লান করে রাখতে করা হয় বিশেষ টি-শার্ট ও স্মরনিকা যাহা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে ।

সমাপনী পর্বে অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো: তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের বন্ধুদের একটি শক্তিশালী বন্ধনে রুপান্তরিত হলো “ফ্রেন্ডস-০৩” । ভবিষ্যতেও আমরা একে অপরের পাশে থাকবো, সুখে-দুখে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

এছাড়াও অনুষ্ঠানের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আল মামুন তার বক্তব্যে বলেন, বন্ধুত্ব মানে শুধু একসাথে পথচলা নয়,বরং সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া । এই মিলনমেলা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। এ বছরের ন্যায় প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে আমরা বন্ধুদের সম্পর্ককে অটুট রাখার চেষ্টা করবো ।

পরিশেষে বিভিন্ন মূখরোচক খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয় ।