শিরোনাম

বিনোদন সব বন্ধ করে দেয়া হোক: পরীমণি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনে বাধা পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

শনিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক প্রোফাইলে তিনি লিখেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি!!! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা ‘

তিনি আরো লিখেন, ‘মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!? কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে !’

সবশেষে পরীমণি লিখেন, ‘তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা??? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’