শিরোনাম

করোনার বিস্তার রোধে স্বাস্থবিধি মেনে মাস্ক ব্যাবহার করুন: ডিসি খাইরুল আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ এসেছে।বাংলাদেশেও এর প্রকোপ দেখা দিয়েছে।যে কোন মূল্যে সফল ভাবে আমাদের এ করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করতে হবে।আর এ জন্য সঠিক নিয়মে মাস্ক ব্যাবহারের বিকল্প নেই।দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহার করুন।অকারনে বাইরে ঘোরাঘুরি না করে সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত করুন।বর্তমানে মাস্কের অপর নাম জীবন।করোনা প্রতিরোধে আমাদেরকে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) উত্তর কাউনিয়া হাউজিং শের-ই- বাংলা নগর হযরত বেলাল ইবনে রাবাহ (রাঃ) জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসুল্লীদের মাঝে করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক বক্তব্যে তিনি এ সব কথা বলেন।