শিরোনাম
মোর্শেদ খান ♦ বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠী গ্রামের একই বাড়ির কালু খানের ছেলে ও ইদ্রিস খানের মেয়ে নদীতে গোসল করতে গিয়ে একজন নিহত হন । সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়, আজ আনুমানিক দুপুর ১২ টায় বাড়ির কাছের পাশ্র্ববর্তী নদীতে গোসল করতে গেলে দুজনই পানিতে ডুবে থাকতে দেখলে এক পথচারী ছেলেটিকে উদ্ধার করেন । কিন্তু ততক্ষনে ইদ্রিস খানের মেয়ে নীলিমা (১২)নদীর স্রোতে তলিয়ে যায় । তারপর উপস্তিত স্বজনরা অনের খোঁজাখুজির পরেও না পেলে ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে বিকাল ৪ টা ৩০ মিনিটে তার লাশ খুঁজে পান ।
উল্লেখ্য, ইদ্রিস খান পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন এবং নিহত তার মেয়ে কোরআনে হাফেজ ছিলেন ।