শিরোনাম

বাবুগঞ্জের দেহেরগতি ইউপি নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ সকল সংরক্ষিত ও সাধারন সদস্যদের প্রার্থীতা বৈধ ঘোষণা

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ১৯, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
ইউপি নির্বাচনে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী সহ সকল সংরক্ষিত  ও সাধারণ সদস্যদের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে ইউনিয়ন রিটানিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব । আজ ১৯.০৩.২০২১ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষনা দেন । উল্লেখ্য আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মমিউর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী রকিবুল হাসান রনি খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন স্বজল কাজী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুর উদ্দিন খান ৪ জনই চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন এবং সকলের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় ।
এ ছাড়াও ১০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও  ৩৬ জন সাধারণ সদস্য সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় ।
দেহেরগতি দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্ত মো: মাহমুল হাসিব বলেন, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচারন বিধি মেনে প্রচার-প্রচারনা করতে হবে। অন্যথায় আচারন বিধি লঙ্ঘন’র আওতায় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।