শিরোনাম
বাবুগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ ফাউন্ডেশন এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
আলোচনার শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা মরহুম মোঃ আবুল কালাম আজাদ স্যারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সংগঠনের সদস্য এম. ছানাউল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যথাক্রমে হাসান মাহমুদ বরকত বিশ্বাস, ওবায়দুর রহমান, শাওন মোল্লা, সজীব হাওলাদার, সুজন বিশ্বাস, আ. কাইয়ুম প্রমূখ।
এ সময়ে বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাবনা ও পরামর্শ তুলে ধরেন। এ ছাড়া সংগঠনের গনতান্ত্রিক সিস্টেমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সিনিয়র সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া কাউন্সিল করে সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের সূযোগ দানের মাধ্যমে নতুন বছরের কমিটি গঠন করার ব্যাপারে রপরেখা প্রনয়ণ করা হয়।
পরিশেষে প্রমিজ ডেভেলপমেন্ট লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।