শিরোনাম
একের পর এক গরু চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পরেছিলো উপজেলাবাসী। শেষ পর্যন্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চোরাই গরুসহ ৩ জনকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার ভোড় রাতের দিকে মুলাদী উপজেলার সীমান্তবর্তী কাঠেরচর এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে তাদের আটক করে জনতা।
বাবুগঞ্জ থানায় বাদী হয়ে আটক ৩ জনসহ অজ্ঞাত নামা আরও ৫-৭জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জামাল হোসেন।
আটককৃতরা হল বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের অমূল্য হালদারের ছেলে মিলন হালদার (৩৩), খুলনা জেলার খানজাহান আলী থানার সিরমনি গ্রামের খোকন সরদারের ছেলে মোঃ পান্না (৩২), বানারীপাড়া থানার বলিয়ারকাঠী গ্রামের রহিম হাওলাদারের ছেলে মোঃ রাসেল (৩০)।
সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি গরুচোর চক্রের ৫/৭ জনের একটি দল শুক্রবার গভীর রাতে একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বাবুগঞ্জ উপজেলার পূর্ব কেদারপুর গ্রামের আঃ লতিফ হাওলাদার ও ইফাজুল বেপারীর গোয়াল ঘর থেকে চারটি গরু নিয়ে ট্রলার যোগে পালিয়ে যাওয়ার সময় মৎস্য জেলেরা টেরপেয়ে ধাওয়া করে। এ সময় নদীর পাড়ের লোকজন জেলেদের ডাক চিৎকার শুনে ধাওয়া করলে ৩ জন গরু চোর চক্রের সদস্যকে ধরে গণধোলাই দিয়ে বাবুগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়া। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।