শিরোনাম

পচা-বাসি খাবার: ধানমণ্ডির তিন রেস্তোরাঁকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজধানির ধানমণ্ডির তিন রেস্তোরাঁকে পচা ও বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। 

রোববার দুপুরে ধানমণ্ডির কে বি স্কয়ার ভবনে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

এসময় সেখানে পাচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ মেলে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং খাবারে অনুপযোগী রং ব্যবহারেরও প্রমাণ পায় আদালত।

তবে, করোনা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে রেস্তোরাঁগুলোকে সতর্কতামূলক জরিমানা করা হয়।