শিরোনাম

নৌকা প্রার্থীর গাড়িতে পুলিশ-বিজিবির স্টিকার, ভ্রাম্যমাণ আদালতে শাস্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের নৌকার প্রার্থী আবুল হাসেমের গাড়িতে ডিবি, পুলিশ ও বিজিবির স্টিকার থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও চালককে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।
জানা যায়, বুধবার বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চারশ’ গজের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম গাড়িতে ডিবি, পুলিশ, বিজিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪শ’ গজের মধ্যে ঢুকে পড়েন। এসময় ডিবি পুলিশ ওই প্রার্থী ও গাড়ি চালককে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম জানান, ডিবি পুলিশ সদস্যরা আমাকে বিষয়টি অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিই। তিনি তাদের কারাদণ্ড ও জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা এবং চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক গাড়ি চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

বিডি প্রতিদিন/কালাম