শিরোনাম
প্রজ্ঞাপন অনুযায়ী, লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ৬০ পয়সা বেড়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হলো।
সোমবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।