শিরোনাম

অর্থপাচারকারীরা জাতীয় বেঈমান: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০ ৮:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অর্থপাচারকারীরা জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশ থেকে কানাডার বেগমপাড়ায় অর্থপাচারে জড়িত সরকারি কর্মকর্তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশন।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অর্থ সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানকে এসব তথ্য দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।