শিরোনাম

মাদক মামলায় জামিন পেলেন পরীমণি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম-এর আদালতে জামিনের আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এছাড়া পরীমণি’র দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

গত ১৩ অক্টোবর (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন। এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

ওই দিন পরীমণি’র আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এছাড়া মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন-এর জামিন মঞ্জুর করা হয়।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।