শিরোনাম
মালিকুজ্জামান কাকা, (যশোর) : যশোর জেলার চৌগাছা উপজেলায় ১১০
বোতল (লাইকোপোডিয়াম-৩০) স্পিরিটসহ দুইজন কে আটক করেছে
পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের কাদের সুপার মার্কেটের সামনে
থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন পৌর সদরের আদিবাসী পাড়ার
খগেন সর্দারের ছেলে দিপু সরদার (৬৫) ও ঋষি পাড়ার বাবু ঋষির ছেলে দীপংকর
ঋষি (২৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, শারদীয়
দূর্গাপূজা উপলক্ষে মাদকের একটি চালান যশোর থেকে চৌগাছার দিকে
আসছে। এর ভিত্তিতে পুলিশ কাদের সুপার মার্কেটের সামনে অবস্থান করে।
এসময় ইঞ্জিনচালিত একটি ভ্যানের গতি রোধ করে দুটি বাজারের ব্যাগ
থেকে ১১০ বোতল (লাইকোপোডিয়াম-৩০) স্পিরিটসহ দুই জনকে আটক
করা হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে
মামলার প্রস্তুতি চলছে।