শিরোনাম

উখিয়া সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

কক্সবাজারের উখিয়ার রেজুআমতলী সীমান্তে বিজিবি’র সংগে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এই তথ্য জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় উখিয়ার রেজুআমতলী সীমান্তের ৪১ নম্বরের পিলারের পাশ দিয়ে মিয়ানমার থেকে চার-পাঁচ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করছিলো। তাদের থামার সংকেত দিলে না থেমে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মৃতদেহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।