শিরোনাম

ড. ইউনূসের নামে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন রবিবার।