শিরোনাম

অফিসে বসে মোবাইল কোর্ট নয়: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অফিসে বসে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আদেশে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ আদেশ দেয়।

এর আগে, গেল ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এতে নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন বলে উল্লেখ করা হয়। পরে শিশু দুটি মুক্তি পায় হাইকোর্টের আদেশে।