শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময় সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শাটডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের শাটডাউনে যাবে দেশ।