শিরোনাম

পরীমনির মামলায় নাসির-অমির জামিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ।

এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন। অন্যদিকে নাসির-অমির আইনজীবীরা জামিন আবেদন করেন। দু’পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা।

গত ১৪ জুন সাভার থানায় মামলাটি করেন পরীমনি। এরপর উত্তরা থেকে নাসির-অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই অভিযানে অমির বাসা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। ডিবি গুলশান জোনের উপপরিদর্শক মানিক কুমার সিকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন।

ওই মামলার রিমান্ড শেষে বুধবার (২৩ জুন) আদালতে হাজির করা হয় আসামিদের। তারপর পরীমনির মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে নাসির-অমির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান।