শিরোনাম

‘আন্তর্জাতিক মানের বিজ্ঞানী’ সাইফুল রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

‘আন্তর্জাতিক মানের বিজ্ঞানী’ পরিচয়ে কোটি টাকা ও জমি আত্মসাতের মামলায় গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুলসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলার অপর ১০ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল রিমান্ড ও কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর পাঁচ আসামি হলেন মো. ইমরান রাজা, মো. রোমান বাদশা, মো. আনিসুজ্জামান সিদ্দিকী, মো. নাজমুল হক ও মো. তারেক আজিজ। তাদের মধ্যে সাইফুল, ইমরান ও রোমানের দুই দিন করে এবং আনিসুজ্জামান, নাজমুল ও তারেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া সাইফুলের অস্ত্র আইনের আরেক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন মোছা. বকুলি ইয়াসমিন, মোছা. কাকুলী আক্তার, মো. বেল্লাল হোসেন, মো. আব্দুল মান্নান, মো. শিমুল মিয়া, মো. নুরনবী, মো.আবুল হাশেম, মো. আলী হোসেন , মো. শওকত আলী ও মো. রোকনুজ্জামান।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। রিমান্ড মঞ্জুর হওয়া ছয় আসামির ১০ দিন করে এবং অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ছাড়া সাইফুলের অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড এবং মাদক মামলায় কারাগারে আটক রাখার আবেদনও করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও রাজধানী ঢাকার উত্তরা এলাকার প্রতারক সংগঠন ‘রাজা-বাদশা’ গ্রুপের নতুন কার্যালয়ে অভিযান পরিচালনা করে ১৬ প্রতারককে গ্রেপ্তার করে। এ আসামিরা বিজ্ঞানীর ভুয়া পরিচয়ে নিজেদের উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও সম্পদ আত্মসাত করেছেন মর্মে মামলায় অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা