শিরোনাম

বাংলাদেশে ব্যক্তিগত ফোনালাপের বেআইনি রেকর্ড ফাঁসের তদন্ত হয় না কেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাংলাদেশে সম্প্রতি সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থার পর ঘটে যাওয়া তুলকালাম ঘটনাপ্রবাহের মধ্যেই তারই একজন সহকর্মীর একটি ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ফোনালাপে তিনি তার বাবার সাথে কথা বলছিলেন যেখানে এসেছিলো রোজিনা ইসলাম প্রসঙ্গও।

বাংলাদেশে এ ধরণের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে রাজনৈতিক কিংবা পরিস্থিতিগত সুবিধা নেয়ার চেষ্টা নতুন কিছু নয়।

তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা ব্যাপক বেড়ে যাওয়ায় অনেকেই জরুরি বা ব্যক্তিগত নানা আলাপের ক্ষেত্রে ফোনে কথা না বলে বিভিন্ন অ্যাপ ব্যবহার করছেন। তেমনই একজন ঢাকার একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা সানজিদা খান।