শিরোনাম

বিকেলে নামতে পারে বৃষ্টি, কমবে গরম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

কয়েক দিন ধরে তীব্র গরমে পুড়ছে দেশ। এর মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আজ বিকেল নাগাদ দেশের বিভিন্ন অঞ্চলে নামতে পারে বৃষ্টি। এছাড়া গরমও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৪ মে) এ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, বুধবার বিকেল নাগাদ ইয়াস বাংলাদেশের উপকূলে আসতে পারে। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। গতকাল বিকেল নাগাদ নিম্নচাপটির গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ওড়িশার দিকে রয়েছে। এভাবে যেতে থাকলে বাংলাদেশে এর কম প্রভাব থাকবে।

বঙ্গোপসাগরে ইয়াসের কারণে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাতাস গিয়ে ঘূর্ণিতে জড়ো হচ্ছে। এতে আকাশে হালকা মেঘের আস্তরণ তৈরি হয়েছে। আটকে থাকছে সূর্যের তাপ। সঙ্গে জলীয় বাষ্প গরমের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।