শিরোনাম

সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর উপরে অজ্ঞাত গাড়ির চাপায় নারী ও শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। 

বুধবার দুপুর সোয়া দুইটায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর উড়াল সেতুর উপরে টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের থাকা এক শিশু ও নারীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুর মোরশেদ জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।