শিরোনাম

রমজানে যেসব প্রতিষ্ঠান নিজেরাই অফিসের সময় নির্ধারণ করবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রমজানের বাকী মাত্র আর মাত্র কয়েকদিন এরই মধ্যে দেশের সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ব্যাংক-বিমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব অফিস আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এসব অফিস-প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।