শিরোনাম

আমতলীতে নির্বাচনে আচরন বিধি পালন সংক্রান্ত মতবিনিময় সভা

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরগুনার আমতলীতে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরনবিধি পালন সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার সকালে
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার
এসএম তারেক রহমান বক্তব্য রাখেন এএসপি সার্কেল মো. রবিউল সিলাম, কৃষিকর্মকর্তা সিএস রেজাউল করিম,


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার, চেয়ারম্যান প্রার্থী মো. আখতারুজ্জামান খান বাদল , বোরহান উদ্দিন আহমেদ
মাসুম তালুকদার ,মো. সহিদুল ইসলাম মৃধা মো. হারুন অর রশিদ . এইচ এম মনিরুল ইসলাম, প্রমুখ। সভায় আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের
সকল চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী ও সাধারন ওয়ার্ডের সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিল।