শিরোনাম

আমতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো: রেজাউল করীম আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবসে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন
কর্মসূচী পালন করেছেন। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদ চত্ত¡রে শহীদ স্মৃতিস্তম্ভে ও
পৌরসভা চত্ত¡রে বঙ্গবন্ধু মুরালে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, চিত্রাংকন ও
রচনা প্রতিযোগীতা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা।
শুক্রবার সকালে সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের
কর্মসূচী শুরু হয়।
সকাল নয়টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে ও পৌরসভা চত্ত¡রে বঙ্গবন্ধু মুরালে বাংলাদেশ
আওয়ামীলীগ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আমতলী সাংবাদিক ক্লাব
,আমতলী রিপোর্টার্স ইউনিটি, আমতলী সরকারী কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন
আওয়ামীলীগের অঙ্গসংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেছে।
এছাড়া আমতলী সাংবাদিক ক্লাব , রিপোর্টার্স ইউনিটি, পৌরসভা ও বিভিন্ন সংগঠন দিনভর বিভিন্ন
কর্মসূচী পালন করে।